Rabindra Death Anniversary : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rabindra Death Anniversary : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

Share This

 


আগরতলা , ০৮ আগস্ট :  তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় । রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা , বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজীব চ্যাটার্জি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস । অতিথিগণ প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ।


      শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা বলেন , রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশাল ব্যক্তিত্ব আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন । রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় এলে মানসিক শান্তি পেতেন । ত্রিপুরার চার জন রাজার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ছিল । অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন , যতদিন মানব সমাজ থাকবে ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বেঁচে থাকবে । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন । 




Development :  ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, নিতিন গড়করি'র সঙ্গে মুখ্যমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad