আগরতলা, ০৮ আগস্ট : সড়ক উন্নয়নে আরও গতি আসতে চলেছে রাজ্যে । ত্রিপুরায় ন্যাশনাল হাইওয়ে ও সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয়ের মন্ত্র নিতীন গড়করি এবং এই মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল (ড.) ভি কে সিং -এর সঙ্গে আজ দিল্লীতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে বৈঠক হয়। এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূতূলে উল্লেখ্য করেন মুখ্যমন্ত্রী। তিনি এই বৈঠক প্রসঙ্গে নিজের সামাজিক মাধ্যমে লিখেন, " গডকরি জী সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এবং NHIDCL এর আধিকারিকদের নির্দেশ দেন, কমলপুর-আমবাসা-গান্ডাছড়া-অমরপুর সড়ক (148 কিলোমিটার), উদয়পুর-সোনামুড়া-কুমিল্লা সড়ক (44 কিলোমিটার) এবং আগরতলা শহরের বাইপাস পশ্চিমের (25 কিলোমিটার) সড়ক ভারতমালা 2.0 প্রোজেক্ট এর অধীনে নেওয়ার জন্য।"
রাজ্যে NH-08 এর কাজের অগ্রগতি নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেন, " গডকরি জী NH-08-এর আগরতলা-তেলিয়ামুড়া অংশকে চার লেন এবং খোয়াই-তেলিয়ামুড়া-অমরপুর-সাব্রুম পর্যন্ত ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।" কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয়ের মন্ত্র নিতীন গড়করি সড়ক উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী লিখেন, "রাজ্যে পাকা সেতু এবং সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের জন্য 'সেন্ট্রাল রোড ইনফ্রাস্টাকচার ফান্ড ফর কনস্ট্রাকশান' এর থেকে ২০০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন করেন৷"
এদিনের বৈঠক কালে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রভারী তথা সংসদ বিনোদ সোনকর সহ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয়ের পদস্থ আধিকারিকরা ।
উল্লেখ্য, এদিন দিল্লী সংসদ ভবনে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। একই সাথে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) বি. এল সন্তোষ এর সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন।
Dead Body Recovered : সাত সকালে পুকুরে ভেসে উঠলো দেহ, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ পরিবারের



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন