Dead Body Recovered : সাত সকালে পুকুরে ভেসে উঠলো দেহ, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ পরিবারের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dead Body Recovered : সাত সকালে পুকুরে ভেসে উঠলো দেহ, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ পরিবারের

Share This


 কুমারঘাট, ০৭ আগস্ট : রবিবার সাত সকালে কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়া এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে বছর আঠাশের এক যুবকের দেহ। মৃত যুবকের নাম দুলাল সরকার। মৃতের পরিবারের দাবি, শনিবার থেকেই সে নিখোঁজ ছিল । তাকে পরিকল্পিতভাবে খুন করে পুকুরে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।


     জানা গেছে,কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়া   এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি পুকুরে রবিবার সকালে হাটাৎই স্থানীয়রা অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির দেহ ভেসে উঠতে দেখেন। খবর চাউর হতেই আশপাশের লোকেদের ভীড় জমে সেখানে। খবর দেয়া হয় কুমারঘাট থানায়। পুলিশ ছুটে গিয়ে দেহটি উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা দেহটি শনাক্ত করেন ।  খবর জানাজানি হতেই ঘটনা স্থলে আসেন মৃতের পরিবারের লোকজন। শনিবার থেকেই নিজ বাড়ী থেকে নিখোঁজ ছিলো দুলাল। তার ভাইয়ের দাবী খুন করা হয়েছে দুলালকে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর কারন নিয়ে ধন্দে রয়েছে পুলিশও।  তবে মৃতদেহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ জানিয়েছে।




Education : মাইক্রো জেরক্স ও স্মার্টফোন নিয়ে পরীক্ষা, বহিস্কৃত ২০ জন ছাত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad