Education : মাইক্রো জেরক্স ও স্মার্টফোন নিয়ে পরীক্ষা, বহিস্কৃত ২০ জন ছাত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Education : মাইক্রো জেরক্স ও স্মার্টফোন নিয়ে পরীক্ষা, বহিস্কৃত ২০ জন ছাত্রী

Share This

 


মোহনপুর, ০৬ আগস্ট : কলেজের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন কে তোয়াক্কা না করে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়া এবং মাইক্রো জেরক্সের মাধ্যমে নকল করার অভিযোগে এক সাথে কুড়ি জন ছাত্রীকে করা হল  একসাথে বহিষ্কার করা হল। ঘটনা শনিবার মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। একসাথে এতজন ছাত্রীকে বহিষ্কার করার ফলে সাময়িক উত্তেজনা দেখা দেয় কলেজ চত্বরে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যেতে হয় সিধাই থানার পুলিশকে।


     জানা গেছে স্বামী বিবেকানন্দ কলেজের শনিবার প্রথম  বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে যথারীতি শিক্ষক শিক্ষিতদের পক্ষ থেকে ছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বলা হয় কারো সাথে মোবাইল ফোন থাকলে তা যেন পরীক্ষা হলে উপস্থিত শিক্ষকের কাছে জমা দিয়ে দেন। আর কোন অবস্থাতে নকল করা বরখাস্ত করা হবে না। তারপরেও পরীক্ষার কাজে নিয়োজিত শিক্ষিকারা  ছাত্রীদের কাছ থেকে  উদ্ধার করে মোবাইল ‌ও ওমাইক্রো জেরক্স কপি । এরপরই কুড়ি জন ছাত্রীকে একসাথে কলেজের পক্ষ থেকে বহিষ্কার করা হয়।


       কলেজের প্রিন্সিপাল অনিতা মজুমদার জানিয়েছেন,  এদিন যে কুড়ি জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে  তাদের মধ্যে ১৮ জনের কাছ থেকে   পাওয়া যায় স্মার্টফোন  এবং দুজনকে মাইক্রো জেরক্স হাতে নিয়ে নকল করার সময় ধরা হয়।  তাই বিশ্ববিদ্যালয়ের নির্দেশ ও নিয়ম অনুসারে তাঁদের কে বহিষ্কার করা হয়েছে। 


     এদিকে পরীক্ষা হলে মোবাইল রাখার দায়ে বহিষ্কৃত ছাত্রীদের দাবি, আগের পরীক্ষায় বাইরে মোবাইল রাখতে গিয়ে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়ে যায়, তাই মোবাইল হারিয়ে যাওয়ার ভয়ে সুইচ অফ করে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল মোবাইল গুলি। পরীক্ষায় অসুদোপায় অবলম্বনে জন্য তাদের কোন বদ উদ্দেশ্য ছিল না।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad