Har Ghar Tiranga : ওরিয়েন্ট চৌমুহনী থেকে জাতীয় পতাকা ক্রয় করে হর ঘর তিরঙ্গা কর্মসূচির প্রচার অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Har Ghar Tiranga : ওরিয়েন্ট চৌমুহনী থেকে জাতীয় পতাকা ক্রয় করে হর ঘর তিরঙ্গা কর্মসূচির প্রচার অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা , ০৫ আগস্ট : জাতীয় পতাকা ক্রয় করে শুক্রবার মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচির প্রচার অভিযানের সূচনা করেন । শহরের ওরিয়েন্ট চৌমুহনীর একটি দোকান থেকে তিনি দুটি জাতীয় পতাকা ক্রয় করেন । জাতীয় পতাকা ক্রয় করে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত অংশের নাগরিকদের নিজ নিজ বাড়িতে আগামী ১৩-১৫ আগষ্ট জাতীয় পতাকা উত্তোলন করে ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযানকে সফল করার আহ্বান জানান । 


     জাতীয় পতাকা ক্রয় করার সময় মুখ্যমন্ত্রী ডা . সাহা সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন , আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে রাজ্যেও ‘ হর ঘর তিরঙ্গা ’ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে । প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যেও উৎসাহ ও উদ্দীপনার সাথে ‘ হর ঘর তিরঙ্গা ' অভিযান সফল করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । মুখ্যমন্ত্রী জানান , রাজ্যের মোট পরিবারের ৬০ শতাংশ পরিবারের জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এরফলে রাজ্যের ৫ লক্ষ পরিবার এই হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হবেন । এরফলে মানুষের মধ্যে যেমন দেশাত্মবোধের ভাব প্রকট হবে , তেমনি দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত বীর শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ ও সম্মান জানানো যাবে । রাজ্যের সকল নাগরিককে জাতীয় পতাকা ক্রয় করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে । 


     সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডা : সাহা জানান , নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে তিনি আজ দিল্লী যাচ্ছেন । বৈঠকে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের অগ্রগতি সহ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে । 




Snake Bite : ঘুমন্ত অবস্থায় বিষাক্ত শাপের ছোবলে প্রান গেল ১১ বছরের শিশুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad