আগরতলা, ২৭ আগস্ট : টানা চার দিন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে পরাস্ত হলো রাজ্যের উদীয়মান ফুটবলার রাহুল হরিজন। শনিবার সন্ধ্যায় জিবি হাসপাতালে ফুটবলার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত বুধবার আমবাসায় সোনালী ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মাঠে অসুস্থ্য হয়ে পড়েন রাহুল হরিজন। তরিঘড়ি তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে রাহুল স্ট্রোক করে। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। টানা চারদিন আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ জিবিপি হাসপাতালেই তার চিকিৎসা চলে।
শুক্রবার রাতে জিবিপি হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তার চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। উদীয়মান এই ফুটবলারকে বাঁচাতে যা কিছু করা দরকার সবকিছুর ব্যবস্থা করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবলার রাহুল হরিজন। উদীয়মান এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়া মহলে।
Tripura Medical College : টিএমসি- এর ১৭তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন