J.P. Nadda : রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অতিথিশালায় করলেন ম্যারাথন বৈঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

J.P. Nadda : রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অতিথিশালায় করলেন ম্যারাথন বৈঠক

Share This


 আগরতলা, ২৮ আগস্ট : রবিবার দুদিনের সফরে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকালের বিমানে আগরতলার এমবিবি বিমানবন্দরে তিনি অবতরণ করলে, স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। বিমানবন্দরের লনে বসে তিনি প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান শোনেন।


     বিমানবন্দরের বাইরে বিজেপির কার্যকর্তারা বর্ণাঢ্য রেলির মাধ্যমে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কে বরণ করেন। অকাল উৎসবের আবহ তৈরি হয় বিমানবন্দর চত্বরে । রাজ্যে চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সেখান থেকে তিনি চলে আসেন রাজ্য অতিথিশালায়।


     বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রথমেই বৈঠক করেন দলের প্রদেশ পদাধিকারী ও অফিস বেয়ারারদের সঙ্গে। এরপর জনজাতি মোর্চার বিধায়ক ও এমডিসিদের সঙ্গে বৈঠক করেন। মাঝে কিছুটা বিরতি নিয়ে আবারো বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে। তারপর বৈঠক করেন সরকারের শরিকদল আইপিএফটির মন্ত্রী বিধায়কদের সঙ্গে। সবশেষে বৈঠক করার কথা রয়েছে দলের  কোর কমিটির সদস্যদের সঙ্গে।




Tresic Incident : চার দিনের লড়াইয়ের ইতি, মৃত্যুর কাছে পরাস্ত হলো উদীয়মান ফুটবলার রাহুল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad