Run for Tea : ত্রিপুরা টি বোর্ডের উদ্যোগে আয়োজিত "রান ফর টি" আগরতলায় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Run for Tea : ত্রিপুরা টি বোর্ডের উদ্যোগে আয়োজিত "রান ফর টি" আগরতলায়

Share This


 আগরতলা , ০৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জমির অধিকার দিয়েছে এই সরকার । কারণ জমির অধিকারই হচ্ছে সবচেয়ে বড় অধিকার । আজ ভারতীয় টি বোর্ডের সহায়তায় ত্রিপুরা টি বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘ রান ফর টি ’ - এর উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । 


     আজকের এই কর্মসূচিতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা , শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা , ভারতীয় টি বোর্ডের উত্তর - পূর্বাঞ্চল জোনাল অফিসের এক্সিকিউটিভ অফিসার অরুনিতা ফুকন যাদব , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অংশগ্রহণ করেন । 


     উল্লেখ্য , ‘ রান ফর টি ’ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর পার্শ্ববর্তী টি কর্ণার থেকে শুরু হয়ে টিআরটিসি , তুলসীবতী স্কুল , কামান চৌমুহনী , পোস্ট অফিস চৌমুহনী হয়ে আবার টি কর্ণারে এসে মিলিত হয় ।




      অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও বলেন , গরিব অংশের মানুষের সার্বিক বিকাশই এই সরকারের লক্ষ্য । চায়ের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম । রাজ্যের চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এক ইতিবাচক পদক্ষেপ । এই প্রকল্পে চা শ্রমিকরা নিজস্ব বসত জমির অধিকার সহ পানীয়জল , বিদ্যুৎ , শৌচালয় , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের সুবিধা পাবে । ত্রিপুরা চাকে জনপ্রিয় করার লক্ষ্যে চায়ের লোগো তৈরি , ত্রিপুরেশ্বরী নামে ব্র্যান্ডিং করার পাশাপাশি চায়ের নিলাম বাজার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি আরও বলেন , রাজন্য আমল থেকেই রাজ্যে চা চাষ শুরু হয় । চা উৎপাদনে ত্রিপুরা দেশে ষষ্ঠ স্থানে রয়েছে । ত্রিপুরার চা কে সহজলভ্য করার জন্য সরকার রেশনিং ব্যবস্থার মাধ্যমে সুলভ মূল্যে জনগণের কাছে চা পৌঁছে দিচ্ছে । 


      আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , রাজ্যে গুণগত মান সম্পন্ন চা উৎপাদিত হচ্ছে । ত্রিপুরায় চা শিল্প ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে সরকার এবং চা উন্নয়ন নিগম । 




INS Vikrant : বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করলেন প্রধানমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad