আগরতলা , ০৩ সেপ্টেম্বর : শিশু ও কিশোরদের স্বাস্থ্য এবং মানসিকতার যথাযথ বিকাশ হলেই উন্নত মানব সম্পদ গড়ে উঠবে । উন্নত মানব সম্পদই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে । কারণ আজকের শিশু ও কিশোররাই হচ্ছে আগামীদিনের দেশের সুনাগরিক । শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযানের তৃতীয় পর্যায়ের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর সাহা বলেন , শৈশব ও কৈশোর অবস্থাতেই ছেলেমেয়েদের শারীরিক এবং মানসিক অবস্থার প্রকৃত উন্নতি ঘটে । আমাদের দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ শিশু ও কিশোর কিশোরী । শিশু ও কিশোরদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন , স্বাস্থ্যই সম্পদ । তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধের ব্যবস্থা ভালো । তিনি বলেন , শিশু ও কিশোরদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলেই তারা পরবর্তী সময় রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে । এজন্যই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , এই কর্মসূচি রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে । এই সরকার রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে । বিগতদিনে এরকম কর্মসূচি এত ব্যাপক আকারে কখনও আয়োজন করা হয়নি । কিন্তু বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মানুষকে সুস্থ রাখতে সর্বদা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলছে । অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী নেশা থেকে দূরে থাকার জন্য রাজ্যের যুব সমাজের প্রতি আহ্বান জানান ।
উল্লেখ্য , এই কর্মসূচিতে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর যে কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠান , অঙ্গনওয়াড়ি কেন্দ্রে , সকল স্তরের মহাবিদ্যালয়ের উপযুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা , অঙ্গনওয়াড়ি কর্মী , এমপিডব্লিউ , আশাকর্মীগণ ওষুধ খাওয়াবেন । যারা এই কর্মসূচিতে বাদ পড়বে তাদের ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়াবেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকজন ছাত্রছাত্রীকে ওষুধ খাইয়ে দেন । তাছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েকজন ছাত্রছাত্রীকে ভ্যাকসিনও দেওয়া হয় । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিনহা , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা ডা . সিদ্ধার্থ শিব জয়সওয়াল , বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দ্ৰন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শুভাশিস দাস এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা . শুভাশিস দেববর্মা ।
Run for Tea : ত্রিপুরা টি বোর্ডের উদ্যোগে আয়োজিত "রান ফর টি" আগরতলায়


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন