আগরতলা, ৩০ জানুয়ারি : আজ মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। এই দিনটি দেশের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সার্কিট হাউজ সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে গান্ধীজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রাজ্যপাল গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মাগান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মূর্তি প্রাঙ্গণে এবং গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে রাজ্যপালের শ্রদ্ধা জানানোর সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিত থেকে গান্ধীজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যও মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধী সত্য, অহিংসা এবং স্বদেশী পণ্য ব্যবহারের কথা বলে গেছেন। তাঁর এই বক্তব্য আজও প্রাসঙ্গিক। গান্ধীজীর জীবনাদর্শ অনুসরণ করতে এবং দেশকে স্বনির্ভর ও শক্তিশালী করতে স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য রাজ্যপাল সবার প্রতি আহ্বান জানান। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
Farmer’s Meet Program : আঠারভোলায় কৃষক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে রাজ্যপাল


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন