Bangladeshi Infiltration : কৈলাশহরে অবৈধ অনুপ্রবেশ ও সহায়তার অভিযোগে গ্রেপ্তার ৫ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bangladeshi Infiltration : কৈলাশহরে অবৈধ অনুপ্রবেশ ও সহায়তার অভিযোগে গ্রেপ্তার ৫

Share This

 


আগরতলা, ০১ ফেব্রুয়ারি  : কৈলাশহরে পুলিশের জালে ধরা পড়েছে তিনজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি, তাদের সহায়তাকারী সন্দেহে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পয়লা ফেব্রুয়ারি কৈলাশহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে তিনজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পাইতুর বাজার এলাকা হয়ে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল থেকেই পাইতুর বাজার এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয় এবং কড়া নজরদারি চালানো হয়।


গোপন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন একটি মারুতি অল্টো গাড়ি (নম্বর: TR-02-F-0787) পুলিশ চিহ্নিত করে। গাড়িটি তল্লাশি চালিয়ে ড্রাইভারসহ মোট পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে। তাদের নাম আরমান হোসেন, ইমরান হোসেন ও মনির হোসেন। তারা বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।


গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি কৈলাশহর মহকুমার রাঙ্গাউটি গ্রামের বাসিন্দা। তাদের নাম আব্দুল কাইয়ুম ও ফারুক মিয়া। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুই ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারীদের সীমান্ত পারাপার ও যাতায়াতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।


এই ঘটনায় কৈলাশহর থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর ৯/২০২৬। পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচজনকে বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পাশাপাশি, অবৈধ অনুপ্রবেশের পেছনে কোনও বৃহত্তর দালালচক্র কাজ করছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।





Bangladeshi Infiltration : আগরতলার জয়পুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ এর হাতে দুই বাংলাদেশি আটক




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad