TTAADC Election : এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, গড়িয়া উৎসবের প্রাক্কালে ভোট ১৩ এপ্রিল - গণনা ১৭ই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TTAADC Election : এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, গড়িয়া উৎসবের প্রাক্কালে ভোট ১৩ এপ্রিল - গণনা ১৭ই

Share This

 


আগরতলা, ১৭ মার্চ : ত্রিপুরা উপজাতি এলাকার সশাসিত জেলা পরিষদের  (টিটিএএডিসি) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল  রাজ্য নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন এবং ভোট গণনা করা হবে ১৭ এপ্রিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার ।


নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ এবং প্রার্থীরা ২৮ মার্চ পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।


ভোটগ্রহণের দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। প্রয়োজনে পুনঃভোট বা ফ্রেশ পোলের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। কমিশন আরও জানিয়েছে, ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে এবং ১৮ এপ্রিলের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়তে শুরু করেছে। গড়িয়া উৎসবের প্রাক্কালে ১৩ই এপ্রিল নির্বাচন ঘোষণা করায় উস্মা প্রকাশ করেছেন ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জনজাতিদের গুরুত্বপূর্ণ উৎসবকে অনেকটা অবহেলা করা হয়েছে বলে উল্লেখ করেন। 


অন্যদিকে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।


নির্বাচন কমিশন ভোটারদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজ্যের পাহাড়ি এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়েছে এবং রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।





Tripura Budget : বিকশিত ত্রিপুরার লক্ষ্যে ৩৪,২১২.৩১ কোটির বাজেট পেশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad