আগরতলা, ২৩ মার্চ : আসন্ন ত্রিপুরা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলাপরিষদ (TTAADC) এর নির্বাচনের প্রাক্কালে সোমবার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল তিপ্রামথা দলের এককভাবে নির্বাচনের লড়াইয়ের ঘোষণা এবং কংগ্রেস এবং আপিএফটি দলের প্রার্থী তালিকা প্রকাশ। কংগ্রেস এবং আইপিএফটি উভয়ই তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে।
প্রদেশ কংগ্রেস কমিটি এদিন মোট ২৮টি আসনের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন ডামছড়া-জাম্পুই, মছমারা, দশদা-কাঞ্চনপুর, করমছড়া, চাওমনু, মনু-চাইলেংতা প্রভৃতি এলাকায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রামাঞ্জয় রিয়াং, অর্জুন রায়, যতিব্রত দেব, ধীরেন্দ্র দেববর্মা, সুরজলাল চাকমা, রতন পাল প্রমুখ।
অন্যদিকে, আইপিএফটি-ও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলটির তরফে ডামছড়া-জাম্পুই, মহারানীপুর-তেলিয়ামুড়া, রামচন্দ্রঘাট, সিমনা-তমাকাড়ি, আমতলী-গোলাঘাটি সহ মোট ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আইপিএফটির ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন উদার রাম রিয়াং, ধনঞ্জয় রিয়াং, স্বপন দেববর্মা, রাজেন্দ্র দেববর্মা, বিকাশ দেববর্মা, যশোধারিণী জামাতিয়া প্রমুখ।
এদিকে সোমবার বিকেলে নিজের সামাজিক মাধ্যমে তিপ্রামথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন দল কোন ভাবেই বিজেপির সাথে কম্প্রোমাইজে যাবে না । তারা এককভাবে ২৮ আসনের লড়াই করবে।
রাজনৈতিক মহলের মতে, দুই দলের এই প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে ত্রিপুরার আদিবাসী এলাকায় নির্বাচনী লড়াই আরও তীব্র হতে চলেছে। বিভিন্ন আসনে শক্তিশালী প্রার্থী দেওয়ার ফলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এবারের TTAADC নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে, এবং আগামী দিনগুলিতে তা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
Drugs Trafficking : আমতলী ও গাবতলীতে পুলিশের জোড়া অভিযান, ইয়াবা ও অবৈধ আতশবাজি উদ্ধার, গ্রেফতার ১


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন