TTAADC Election : টাকারজলায় প্রার্থীর বাড়িতে হামলা, আহত পুলিশ সুপার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TTAADC Election : টাকারজলায় প্রার্থীর বাড়িতে হামলা, আহত পুলিশ সুপার

Share This

 


আগরতলা, ১০ এপ্রিল : আসন্ন ত্রিপুরা জনজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে সিপাহীজলা জেলার টাকারজলা কেন্দ্রজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রদেশ বিজেপি সভাপতি টাকারজলা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বাড়িতে বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই প্রার্থীর বাড়িতে বোমা হামলা চালায় মথা (TIPRA Motha)-র দুষ্কৃতীরা।


এই ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। হামলার সময় সেখানে উপস্থিত সিপাহীজলা জেলার পুলিশ সুপার (SP) দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন এবং তিনি আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে।


প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গাড়ি ভাঙচুর চালায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শূন্যে গুলিও চালানো হয় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এডিসি নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।


এদিকে, পুরো পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পুলিশ মহানির্দেশক (DGP) জানিয়েছেন, এডিসি ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ২৪ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চার কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে রয়েছে এবং বাকি ২০ কোম্পানি আজকের মধ্যেই পৌঁছে যাবে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১২টি কোম্পানি বিএসএফ (BSF), ১০টি কোম্পানি এসএসবি (SSB) এবং ২টি কোম্পানি সিআরপিএফ (CRPF) থাকবে বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, এডিসি নির্বাচনে মোট ২৮টি কেন্দ্র রয়েছে এবং ১,২৫৭টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩১১টি পোলিং স্টেশনকে ‘অতি স্পর্শকাতর’ (A ক্যাটাগরি), ৬৯৩টি ‘স্পর্শকাতর’ (B ক্যাটাগরি) এবং ২৫৩টি ‘সাধারণ’ (C ক্যাটাগরি) হিসেবে চিহ্নিত করা হয়েছে।


সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।





Election 2026 : ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণ, অসম–কেরল–পুদুচেরিতে রেকর্ড ভোটদানের ছাপ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad