আগরতলা, ৭ মে : আগরতলার গোয়ালাবস্তি এলাকায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। একটি গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা মারপিটের ঘটনায় রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় গাড়ি ব্যাক করার সময় এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, কলেজ পড়ুয়া এক ছাত্রীর সামনেই তার ভাইকে ধরে মারধর করা হয়, যার জেরে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গোয়ালাবস্তি এলাকার দুই যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।
Mukhyamantri Samipeshu : রাজ্যেই উন্নত চিকিৎসায় জোর দিলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন