Road Accident : রাজ্যে পরপর দুই সড়ক দুর্ঘটনা, আহত ১২, এক জনের অবস্থা আশঙ্কাজনক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : রাজ্যে পরপর দুই সড়ক দুর্ঘটনা, আহত ১২, এক জনের অবস্থা আশঙ্কাজনক

Share This


 আগরতলা, ২১ জুন :  রবিবার রাজ্যের দুঈ প্রান্তে পরপর দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। উদয়পুরের গর্জি এলাকা ও উত্তর ত্রিপুরার পানিসাগরে ঘটে যাওয়া এই দুটি দুর্ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


প্রথম ঘটনাটি ঘটে গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায়। বিলোনিয়ার বিবেকানন্দ কলোনীর বাসিন্দা সুমন পাল তার পরিবারের সদস্যদের নিয়ে অটোযোগে মাতাবাড়িতে পুজো দিতে যাচ্ছিলেন। পথে গর্জি এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রিপার গাড়ি সজোরে অটোটিকে ধাক্কা দেয়। এতে একই পরিবারের ছয়জন সদস্য গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করেন।


অন্যদিকে, উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ছয়জন রেল শ্রমিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে। দুই ঘটনাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।


এই পরপর দুর্ঘটনায় রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম অমান্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।





Criminal Conflict : জমি বিবাদে রক্তাক্ত পরিণতি, কৈলাসহরে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad