Solid Waste Management : আগরতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন–২০২৬ নিয়ে কর্মশালা, স্বচ্ছ ত্রিপুরা গড়ার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Solid Waste Management : আগরতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন–২০২৬ নিয়ে কর্মশালা, স্বচ্ছ ত্রিপুরা গড়ার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২২ জুন : আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন–২০২৬ বিষয়ক এক গুরুত্বপূর্ণ রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করেন  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার উপর জোর দেন এবং বলেন, একটি সুস্থ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশই সমাজের সার্বিক উন্নয়নের ভিত্তি।


মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক এলাকায় নালায় আবর্জনা ফেলার প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলে জল জমে থাকা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শুধুমাত্র প্রশাসনের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়; জনসাধারণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নালা পরিষ্কার রাখা ও আবর্জনা যথাস্থানে ফেলার বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


এই কর্মশালায় আগরতলা পুরনিগম, রাজ্যের ২০টি নগর পঞ্চায়েত ও পুর পরিষদের সদস্য-সদস্যা, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ক্লাব ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে ‘স্বচ্ছতা’ অ্যাপ-এর সূচনা করেন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন–২০২৬ সংক্রান্ত একটি সচেতনতামূলক লিফলেটেরও আনুষ্ঠানিক প্রকাশ করেন।


মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের তিনি সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার বলেন, মানুষের অংশগ্রহণে স্বচ্ছ ত্রিপুরা গড়ার উদ্যোগকে একটি গণআন্দোলনে পরিণত করতে হবে। তিনি জানান, পুরনিগম এলাকায় বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে নতুন বর্জ্য ব্যবস্থাপনা আইন–২০২৬-এর বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত। এছাড়াও স্বচ্ছতা বজায় রাখার উপর একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ উপস্থিত ছিলেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড. তমাল মজুমদার।





Road Accident : রাজ্যে পরপর দুই সড়ক দুর্ঘটনা, আহত ১২, এক জনের অবস্থা আশঙ্কাজনক



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad