Criminal Conflict : জমি বিবাদে রক্তাক্ত পরিণতি, কৈলাসহরে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Criminal Conflict : জমি বিবাদে রক্তাক্ত পরিণতি, কৈলাসহরে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Share This

 


কৈলাসহর, ২০ জুন : জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ত্রিপুরার কৈলাসহর মহকুমার চণ্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার সন্ধ্যায় দুই সহোদর ভাইয়ের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই।


মৃতদের পরিচয় পাওয়া গেছে ময়ূর চাঁদ সিনহা- পেশায় রাজমিস্ত্রি এবং নীলধ্বজ সিনহা তিনি পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলে খবর । স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।


অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় নীলধ্বজ সিনহা বড় ভাইয়ের বাড়িতে গেলে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, নীলধ্বজ সিনহা ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। আত্মরক্ষার্থে ময়ূর চাঁদ সিনহাও পাল্টা আক্রমণ করেন। এই সংঘর্ষেই ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।


ঘটনার সময় ময়ূর চাঁদ সিনহার ছেলে গুরুতরভাবে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁর অবস্থার উপর নিবিড় নজর রাখছেন।


খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের স্বার্থে ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে।


পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।





Health Education : উদয়পুরে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে অনুমোদন, ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষায় নতুন দিগন্ত : মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad