কোলকাতা, ০১ জুন : পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে সোমবার। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় শপথ গ্ৰহন অনুষ্ঠান। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট আধিকারিকরা। পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী—এই তিন স্তরে ৩৫ জন বিজেপি বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
পূর্ণমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন ১৩ জন। তাঁরা হলেন দীপক বর্মন, তাপস রায়, ডা. শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাঁও, অজয় সিং, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, ডা. শারদুত মুখোপাধ্যায়, ডা. কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, ডা. অজয় কুমার পোদ্দার এবং দুলু কুমার মণ্ডল।
অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে জোয়েল মুর্মু, ডা. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নরিয়াহাট বাগদি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উত্তম রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, তন্ময় দত্তচৌধুরী, দিবাকর ঘরামী এবং অনিমেষ দাস সহ ২২ জন শপথ নেন।
এছাড়াও, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে ৩ জনকে শপথ গ্রহণ করেন । এই তিন মন্ত্রী হলেন মালতী রাও রায়, রাজেশ মাহাতো এবং ডা. ইন্দ্রনীল খান।
দলীয় সূত্রে জানা গেছে, এই নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে নতুন মন্ত্রীদের এই তালিকায়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া বার্তা তিনি বলেন, বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। শ্রী ভট্টাচার্য জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথচলায় সাফল্য,সার্থকতা এবং সমৃদ্ধি কামনা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন