আগরতলা, ২৪ জুন : সোনামুড়া হাসপাতাল চৌমুহনির আবিরলাল ধর নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। ওইদিন নদীর পাড়ে তার মোবাইল ফোন এবং জুতো উদ্ধার হয়েছিল। টানা ৩ দিন ধরে গোমতীতে তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার সকালে নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর দেয়া হয় পুলিশে। পুলিশ দেহটি উদ্ধার করে জানতে পারে এটি নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র আবিরলাল ধরের দেহ।
পুলিশ যখন ঘটনাটি আত্মহত্যা নাকি খুন এই নিয়ে যখন দ্বন্দ্বে। তখন মৃতের দিদা সামনে আনেন চাঞ্চল্যকর তথ্য। এই মৃত্যুর পেছনে আবিরলালের পিতা জড়িত বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ আবিরের বাবার অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্যই তার স্ত্রী অর্থাৎ আবিরের মা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। বাবা নাকি তার ছেলেকে সহ্য করতে পারত না। তাই মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের দিদা, নাতির মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
By Election Tripura 2022 : চার আসনের উপনির্বাচনে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৭৬.৬২%

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন