Accident : ভীমরুলের কামড়ে বিষ জালা চালকের শরীরে, রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়লো গাড়ি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : ভীমরুলের কামড়ে বিষ জালা চালকের শরীরে, রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়লো গাড়ি

Share This

 


উদয়পুর, ২৫ জুন : গাড়ি চালাতে চালাতে হঠাৎ পথের মধ্যে ভিমরুল বসালো কামড়। এতে সারা শরীরে জুড়ে দেখা দিল বিষ জালা । চালক হারালেন গাড়ির নিয়ন্ত্রণ । এতেই মারাত্মক দুর্ঘটনা । রাস্তা থেকে গড়াতে গড়াতে সোজা পুকুরে গিয়ে পরল গাড়ি । তবে বরাত জুড়ে বাঁচলেন চালক । ঘটনা শনিবার উদয়পুরের জামজুরি এলাকায় । 


     ঘটনার বিবরণে অসুস্থ গাড়ির চালক  জানান, দক্ষিণ জেলার চোত্তাখোলা থেকে  উদয়পুর যাওয়ার পথে  জামজুড়ি সিএনজি স্টেশনের   কাছে হঠাৎ একটি ভিমরুল তাকে আক্রমণ  করে। শরীরের বসিয়ে দেয় তার বিষাক্ত হুল । এতে মারাত্মক যন্ত্রণায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । ফলে গাড়িটি পার্শ্ববর্তী  শালবাগানে  একটি পুকুরে গিয়ে পড়ে। গাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তবে অল্পেতে প্রাণে বাঁচেন গাড়ির চালক।





Body Recovered : গোমতীতে ভেসে উঠলো নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র আবিরলালের দেহ, বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad