আগরতলা , ২৬ জুন : রাজ্যে গত ২৩ জুন অনুষ্ঠিত ৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল রবিবার প্রকাশিত হয়েছে । এরমধ্যে ৮ - টাউন বড়দোয়ালি , ৪৬ - সুরমা ( এসসি ) ও ৫৭ - যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীগণ । ৬ - আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ।
৮ - টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএনসি প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করেন । বিজেপি প্রার্থী প্রফেসর ডা . মানিক সাহার প্রাপ্ত ভোট ১৭ , ১৮১ । কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার প্রাপ্ত ভোট ১১,০৭৭ ৷ এই কেন্দ্রে বামফ্রন্টের ফরোয়ার্ডব্লক প্রার্থী পায় ৩৩৭৩ ভোট এবং তৃনমূল পায় ৯৮৬ ভোট।
৪৬ - সুরমা ( এসসি ) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রামথার প্রার্থী বাবুরাম সতনামীকে পরাজিত করেছেন । বিজেপি প্রার্থী স্বপ্না দাস পালের প্রাপ্ত ভোট ১৬,৬৭৭ । তিপ্রামথার প্রার্থী বাবুরাম সতনামীর প্রাপ্ত ভোট ১২,০৯৪ ।
৫৭ - যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে পরাজিত করেন । বিজেপি প্রার্থী মলিনা দেবনাথের প্রাপ্ত ভোট ১৮,৭৬৯ । সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের প্রাপ্ত ভোট ১৪ , ১৯৭ । এই কেন্দ্রে সিপিআইএম পায় ১৪১৯৭ ভোট এবং তৃনমূল পায় ১০৮০টি ভোট।
৬ - আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ তাঁর নিকটতম বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাকে পরাজিত করেন । কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের প্রাপ্ত ভোট ১৭,৪৩১ । বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহার প্রাপ্ত ভোট ১৪,২৬৮ । এই কেন্দ্রে সিপিএম পায় ৬৮০৮ ভোট এবং তৃনমূল প্রার্থী পায় ৮৪২ ভোট।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন