আগরতলা , ২৭ জুন : মঙ্গলবার দুপুর ১২ টায় দ্বাদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে । নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে । ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে ।
এদিকে জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সদর মহকুমার মহকুমা শাসক আগরতলা পুরনিগম এলাকায় আজ ২৭ জুন , ২০২২ রাত ৮ টা থেকে ২৮ জুন , ২০২২ সকাল ৬ টা পর্যন্ত সময়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন । এই আদেশ অনুযায়ী উল্লেখিত সময়ে আগরতলা পুরনিগম এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে । এছাড়া পরিবারের সদস্য ছাড়া দ্বিচক্র যানে পেছনের আসনে কাউকে বসানো , একই সঙ্গে দুই বা ততোধিক বাইক একসঙ্গে চলা , মাইক্রোফোন ও এম্প্লিফায়ার এবং অন্যান্য স্বরবর্ধক যন্ত্র ব্যবহার , ইটের টুকরো বহন , অবৈধ বহিরাগতদের প্রবেশ , লাঠি নিয়ে চলাফেরা ইত্যাদির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সরকারি কর্মচারিদের ক্ষেত্রে এবং চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবেনা । এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি ১৮৬০ - র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।
By Election Tripura 2022 : চার আসনের উপনির্বাচনে ৩ টি আসনে জয়ী বিজেপি, ১টিতে কংগ্রেস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন