Cannabis Recovered : ড্রাগ পাচারচক্রে মহিলা দল, বাগবাসায় ৬০ কেজি গাঁজা উদ্ধার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cannabis Recovered : ড্রাগ পাচারচক্রে মহিলা দল, বাগবাসায় ৬০ কেজি গাঁজা উদ্ধার

Share This

 


ধর্মনগর, ২৮ জুন : গাঁজা পাচারের জড়িয়ে পড়েছে  মহিলাদের একটা দল রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের জন্য গাঁজা মাফিয়ারা মহিলাদের দলকে ব্যবহার করেই তাদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। গোটা রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও পুলিশ চেকিং এর মাধ্যমে ধরা পড়ছে বিপুল পরিমানের শুকনো গাঁজা, তাই গাঁজা মাফিয়ারা কোনঠাসা হয়ে এবার মহিলাদের কাজে লাগিয়ে গাঁজা পাচারের নতুন পথ বেছে নিয়েছে। মঙ্গলবার এমনই এক গাঁজা মাফিয়ার মাষ্টার প্ল্যানে জল ঢেলে দিল ধর্মনগর থানাধীন বাগবাসা আউটপোস্ট এর ভারপ্রাপ্ত ইনচার্জ শ্যামাপ্রসাদ দাস । 



      গোপন খবরের ভিত্তিতে বাগবাসা আউটপোস্ট এর ইনচার্জ শ্যামা প্রসাদ দাস সহ পুলিশকর্মীদের নিয়ে ধর্মনগর বাগবাসা রোড থেকে  দুইটি ইরিক্সা আটক করে আউটপোস্ট নিয়ে আসেন। গোপন খবর ছিল আটকৃত ইরিক্সায় আসা মহিলারা গাজা পাচারের সাথে যুক্ত রয়েছে , তাদের সাথে ব্যাগে গাঁজা রয়েছে প্রচুর পরিমানের। ইরিক্সা চালক সহ মহিলাদের আউটপোস্ট আটক করে রেখে বাগবাসা আউটপোস্টের ইনচার্জ শ্যামা প্রসাদ দাস খবর দেন  মহকুমার পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মাকে। 

 

      খবর পেয়ে সৌম্য দেববর্মা ছুটে যান আউটপোস্টে। মহকুমা পুলিশ আধিকারিক এর উপস্থিতিতেই তল্লাশি চালানো হয় ধৃতদের ব্যাগে, তল্লাশি শুরু করতেই ব্যাগ থেকে একে একে ২৪ টি প্যাকেট গাঁজা বেড়িয়ে আসে,তাতে আনুমানিক প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে পুলিশ ধৃত সাত মহিলা সহ ই রিক্সা চালক কে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের বিরুদ্ধে এনডি পি এস আইনে মামলাও রজু করা হবে ধর্মনগর থানায় । সুত্রে খবর পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তারা আগরতলা থেকে এই গাঁজা গুলি বহিঃরাজ্যে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল।





Tripura Bye Election 2022 : মঙ্গলবার বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথ, আগরতলা পুরনিগম এলাকায় ১৪৪ ধারা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad