আগরতলা , ২৮ জুন : সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভার উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের আজ বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় । বিধানসভার লবিতে তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রতন চক্রবর্তী । নবনির্বাচিত প্রার্থীদের মধ্যে আজ শপথ বাক্য পাঠ করেন ৬ - আগরতলা কেন্দ্র থেকে বিজয়ী সুদীপ রায় বর্মণ , ৪৬ - সুরমা ( এসসি ) কেন্দ্র থেকে বিজয়ী স্বপ্না দাস পাল এবং ৫৭ - যুবরাজনগর কেন্দ্র থেকে বিজয়ী মলিনা দেবনাথ । এখনো রাজ্যসভার সংসদ পদ থেকে ইস্তফা না দেয়ার কারণে এদিন শপথ নিতে পারেননি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা , শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব , সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা , জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া , তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস , সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ বিধায়কগণ , বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।
Cannabis Recovered : ড্রাগ পাচারচক্রে মহিলা দল, বাগবাসায় ৬০ কেজি গাঁজা উদ্ধার


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন