আগরতলা , ২৯ জুন : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে । জয়েন্ট এনট্রান্স পরীক্ষায় পিসিএম বিভাগে প্রথম হয়েছে বিভাবসু দেবনাথ , দ্বিতীয় হয়েছে মৈনাক পাল এবং তৃতীয় হয়েছে অর্ঘদীপ সাহা । পিসিবি বিভাগে প্রথম হয়েছে পার্থিব রায় , দ্বিতীয় স্থান পেয়েছে মৈনাক পাল ও তৃতীয় হয়েছে শমিক সাহা ।
বুধবার শিক্ষা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ড . রাজা চক্রবর্তী এই সংবাদ জানান । টিবিজেইই এর চেয়ারম্যান জানান , এবার পিসিএম গ্রুপে পরীক্ষায় বসেছিল ২৪৯৮ জন ছাত্রছাত্রী । পিসিবি গ্রুপে পরীক্ষায় বসেছিল ৪১৪২ জন ছাত্রছাত্রী ।
ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার ফল http // tbjee.nic.in , http //tripura.gov.in এবং http // tbresult.tripura.gov.in এই ওয়েবসাইটে দেখতে পাবে । এসএমএস এর মাধ্যমে ফল জানার জন্য TBJEE < space > ৪ ডিজিটের রোল নম্বর টাইপ করে 7738299899 নম্বরে পাঠাতে হবে । তিনি জানান ছাত্রছাত্রীদের কাউন্সেলিং - এর সময়সূচি পরে জানানো হবে ।
Cabinet Decisions : উপভোট সাঙ্গ হতেই বিভিন্ন শূন্য পদে ঢালাও নিয়োগের ঘোষণা রাজ্য মন্ত্রিসভার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন