Tripura Support to Silchar : শিলচরে ভয়াবহ বন্যা দুর্গতদের উদ্দেশে ত্রাণ সামগ্রী পাঠালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Support to Silchar : শিলচরে ভয়াবহ বন্যা দুর্গতদের উদ্দেশে ত্রাণ সামগ্রী পাঠালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন

Share This

 


আগরতলা , ৩০ জুন :  আসামের শিলচর শহর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা কবলিত দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন । বৃহস্পতিবার উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখ থেকে অ্যাসোসিয়েশনের ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক শিলচরের উদ্দেশ্যে পাঠানো হয় । মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডাঃ ) মানিক সাহা ফ্ল্যাগ অব করার পর ট্রাকটি শিলচরের উদ্দেশ্যে রওনা হয় ।


      এদিন ফ্ল্যাগ অব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , প্রতিকুল পরিস্থিতিতে মানুষই মানুষের পাশে দাঁড়ায় । এটা সচেতন মানুষের দায়বদ্ধতা । ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন শিলচরের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়ে এই দায়বদ্ধতারই প্রমাণ দিলেন । মুখ্যমন্ত্রী বলেন , কোভিড অতিমারি পরিস্থিতি থেকে শুরু করে রক্তদান শিবির , বন্যা পরিস্থিতি সর্বক্ষেত্রেই ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন তাদের জনকল্যানমুখী কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ায় । এটা অ্যাসোসিয়েশনের একটা মহৎ উদ্যোগ । মুখ্যমন্ত্রী ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই কর্মসূচির জন্য তাদের সাধুবাদ জানান । 


      মুখ্যমন্ত্রী জানান , সরকারের পক্ষ থেকে তিনি নিজেও এই বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন । মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন এই ত্রাণ সামগ্রী বন্যা কবলিতদের উপকারে আসবে এবং খুব শীঘ্রই ওখানকার মানুষ এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন । ফ্ল্যাগ অব অনুষ্ঠানে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা , সম্পাদক অসীম সাহা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন । 






Result of TBJEE : ত্রিপুরা জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad