ধর্মনগর, ৩০ জুন : ধর্মনগরে জাল নথিপত্র তৈরিতে একটা চক্র সক্রিয় বহু দিন ধরে কাজ করছে । এই অভিযোগ বারবার সামনে আসলেও কোন প্রমাণ না থাকায় কিছু একটা করে উঠতে পারছিলনা প্রশাসন। এবার সেই অভিযোগ প্রমাণ হলও এবং হাতে নাতে ধরা পড়ল। ধর্মনগরে ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্তের এর নিকট পিআরটিসির জন্য জাল নথি জমা দিতে গিয়ে আটক চুরাইবাড়ি এলাকার বাসিন্দা নেপাল দেবনাথ নামে এক ব্যক্তি। সেই ব্যক্তিকে জেরা করে তার সাথে আটক করা হয়েছে কদমতলা থানা এলাকার ইছাই লালছড়া গ্রামের বাসিন্দা এনাম হোসেন খান নামে এক দালালকে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার বিকালবেলা ধর্মনগরে ডিসিএম অফিসে।
ঘটনার বিবরণে জানা যায় পিআরটিসি জন্য নথিপত্র জমা দেন নেপাল দেবনাথ সেই নথীর সাথে তার পিতা স্বর্গীয় সুবল দেবনাথের ডেড সার্টিফিকেট জমা দেন। কিন্তু ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্ত সেই ডেড সার্টিফিকেট দেখে সন্দেহ প্রকাশ করেন। সাথে সাথে দুইজনকে ধরে মহকুমা শাসক এল ডার্লং এর সামনে নিয়ে গিয়ে করা হয় ডেড সার্টিফিকেটের তদন্ত। তদন্ত করে দেখা যায় ডেড সার্টিফিকেট জাল। এরপরই ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুইজনকে।
ডিসিএম অন্যন্যা জয় চাকমার লিখিত অভিযোগ মূলে ধর্মনগর থানার পুলিশ দুইজনের বিরুদ্ধে মামলা নিয়ে বৃহস্পতিবার তাদের আদালাতে পাঠায় ধর্মনগর থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন দালাল এনাম হোসেন খানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। জাল নথীপত্র তৈরিকারী দালালদের চিহ্নিত করে তাদের প্রত্যেককে খুব তারাতাড়ি জালে তুলবে ধর্মনগর থানার পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন