আগরতলা, ০১ জুলাই : বড়সড়ো বিপত্তির মধ্য দিয়ে এবছর রথের দিন কাটালো ত্রিপুরা। গত দুটি বছর কোভিড অতিমারির কারণে রথযাত্রাকে কেন্দ্র করে আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি কাটাতে পারেনি শ্রদ্ধালুরা। তাই এদিন রাজ্যের প্রতিটা প্রান্তেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ছিল বেশ জনসমাগম। এরমধ্যে বড়সড় দুর্ঘটনার খবরটি আসে মন্দির নগরী উদয়পুর থেকে। উদয়পুরে রথযাত্রায় রথ টানতে গিয়ে আহত হন চারজন । রাধাকিশোরপুর থানার সামনে শুক্রবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে রথের চুড়া। মারাত্মকভাবে জখম হন চারজন পুন্যার্থী । সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে ।
রথযাত্রার দিনে বিপত্তি দেখা দেয় শান্তিরবাজারেও।সেখানে হাতির টানে চলছিল রথ। হঠাৎ হাত হাতেটি উন্মাদ আচরণ করতে শুরু করে এতে রাস্তায় উল্টে যায় রথ । এই ঘটনায় আহত হলেন রথে থাকা ছেলে বুড়ো সহ রাস্তার পাশের অনেক শ্রদ্ধালু। শান্তিরবাজারের দেবদারু এলার এই দুর্ঘটনায় কম করেও ৭ জন অল্পবিস্তর আহত হয়েছেন বলে এলাকাবাসীর সূত্রে খবর।
তবে রথযাত্রা কে কেন্দ্র করে ভক্ত প্রাণ মানুষের বাঁধভাঙ্গা উচ্ছাস লক্ষ্য করা যায় আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে এবং মঠ চৌমুনীর ইসকন মন্দিরে। এদিন সকালেই মঠ চৌমুহনী স্থিত ইসকন মন্দিরে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনায় ভগবান জগন্নাথের পূজা অর্চনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
Crime : ধর্মনগরে জাল নথি বিক্রির পান্ডা এনাম হোসেন পুলিশের জালে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন