বিশালগড়, ২১ জুলাই : বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় চালকসহ এক শিক্ষিকা। ঘটনা চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিস এবং মনু ফকিরের দরগা থেকে ডিল ছুড়া দূরত্বে জাতীয় সড়কে। আহত স্কুল শিক্ষিকার নাম মৈত্রী দেব এবং গুরতর আহত গাড়ি চালকের নাম উত্তম সাহা। বিশালগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত শিক্ষিকাকে ছেড়ে দেয়া হলেও গাড়ির চালক উত্তম সাহার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তার চিকিৎসা জিবি হাসপাতালে চলছে।
জানা গেছে আগরতলা থেকে তকসাপাড়া প্রাইমারি স্কুলে কর্মরত শিক্ষিকা মৈত্রী দেব টি আর 01AR 0681 নম্বরের একটি মারতি ইকো গাড়ি ভাড়া করে স্কুলে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল বেলা দুর্ঘটনার মুখে পড়ে। মৈত্রী দেবী (৫৪) জানান তাঁর গাড়ি চালক উত্তম সাহা মনু ফকিরের দরগার কাছাকাছি এলাকায় এসে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে জাতীয় সড়কের পাশে একটি বড় গাছের গোড়ার সঙ্গে মারুতি ইকো গাড়ির চাকার সংঘর্ষে মারুতি ইকো গাড়িটি জাতীয় সড়কে উল্টে যায়। ইকু গাড়ির সামনের পেছনের অংশ দুমড়ে মুছড়ে যায়। গাড়ির মধ্যে থাকা চালক উত্তম সাহা এবং মৈত্রী দেবী চিৎকার করতে থাকে।
আহতদের চিৎকারে পাশ দিয়ে যাওয়া অন্যান্য যানবাহনগুলো জাতীয় সড়কে দাঁড়িয়ে বিশালগড় অগ্নিনির্বাবক দপ্তরের খবর দেয়। খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা চালক উত্তম সাহা এবং মৈত্রী দেবীকে ইকু গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। চালক উত্তম দাসের আঘাত অত্যন্ত গুরুতর। বিশালগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উত্তম সাহাকে আগরতলা জিবি হাসপাতালের রেফার করে। ঘটনার প্রায় এক ঘন্টা পর বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়।
Legal Metrology : ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে মোহনপুরে লিগ্যাল মেট্রোলজি কার্যালয়ের উদ্বোধন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন