চুড়াইবাড়ি, ২১ জুলাই : চব্বিশ ঘণ্টার ভেতরে ফের আর এক চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের সামনে নাকা চেকিং চলাকালীন সময় পুলিশের সফলতা। এবার পুলিশের গাড়ি তল্লাশি চলাকালীন সময় তা দেখে গাড়ি থেকে নেমে পালাবার সময় বারো কেজি গাজা সহ আসাম পুলিশের হাতে আটক এক মহিলা ও এক যুবক।
জানাগেছে বুধবার রাতে একটি নাইট সুপার বাস আগরতলা থেকে গৌহাটি যাওয়ার পথে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের সামনে যখন গাড়িটি আসে তখন পুলিশ গাড়িতে উঠার পূর্বেই পার্বতী দেবী (৩৬) নামের বিহারের সমস্টিপুরের এক মহিলা ও আগরতলার মেঘলীপাড়া এলাকার বাসিন্দা প্রানেশ উরাং (৩৬) এর ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় বারো কেজি গাজা। যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস। গাজা পাচার চক্র এবার পাচারে নিত্যনতুন প্রন্থা অবলম্বন করছে। পূরুষকে বাদ দিয়ে মহিলাদের পাচার কার্য্য ব্যাবহার করছে কিন্তু নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন