Legal Metrology : ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে মোহনপুরে লিগ্যাল মেট্রোলজি কার্যালয়ের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Legal Metrology : ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে মোহনপুরে লিগ্যাল মেট্রোলজি কার্যালয়ের উদ্বোধন

Share This


 মোহনপুর , ২০ জুলাই : প্রশাসনিক সুযোগ সুবিধা মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে । এই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে । মানুষ যাতে প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা খুব সহজেই পেয়ে যেতে পারেন এজন্য রাজ্য সরকারের প্রতিটি দপ্তর কাজ করে চলেছে । বুধবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে লিগ্যাল মেট্রোলজি অর্গানাইজেশনের অফিস কাম ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন । এই অফিস ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা । এদিন মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে এই ভবনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব । 


     অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন , সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই শ্লোগানকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে । কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে নানা প্রকল্প রয়েছে । সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে এসমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে । বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য বিভিন্ন দপ্তর সচেষ্ট । 


      ল্যাবরেটরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে খাদ্য , জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন , রাজ্যে ক্রেতা সুরক্ষার ক্ষেত্রে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । প্যাকেটজাত পণ্যের সঠিক ওজন , মুদ্রিত মূল্যের থেকে বেশী মূল্যে প্যাকেটজাত পণ্য যাতে বিক্রি না হয় ইত্যাদি বিষয়গুলি নিশ্চিত করা এই দপ্তরের দায়িত্ব । এই অফিসটি চালু হওয়ায় মোহনপুর মহকুমার ব্যবসায়ীগণ এখান থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন । তিনি বলেন , লিগ্যাল মেট্রোলজি দপ্তর গত অর্থবছরে ৩৯ হাজার ১৯৮ জন ব্যবসায়ীর ওজন ও পরিমাপক যন্ত্র ভেরিফেকেশন করেছেন । এই ক্ষেত্রে সমস্যা থাকায় ৪৮৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে । গত বছর দপ্তরের রাজস্ব সংগ্রহ হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ টাকা । এছাড়া কোভিড -১৯ জনিত লকডাউনের সময় দপ্তরের পক্ষ থেকে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি রাখা হয়েছিল । আইন ভঙ্গকারী ২৬৭ জন ব্যবসায়ীকে জরিমানা করে ৯ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয় । 




      অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য , জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী , ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ , ভাইস চেয়ারপার্সন শংকর দেব , মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ । 




IGM Hospital : ১০৫০ এল পি এস ক্ষমতাবিশিষ্ট অক্সিজেন প্ল্যান্ট ও হাসপাতাল কমপ্লেক্সের জলাশয়ের সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad