IGM Hospital : ১০৫০ এল পি এস ক্ষমতাবিশিষ্ট অক্সিজেন প্ল্যান্ট ও হাসপাতাল কমপ্লেক্সের জলাশয়ের সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

IGM Hospital : ১০৫০ এল পি এস ক্ষমতাবিশিষ্ট অক্সিজেন প্ল্যান্ট ও হাসপাতাল কমপ্লেক্সের জলাশয়ের সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন

Share This

 


আগরতলা, ২০ জুলাই :   বুধবার ইন্দিরা গান্ধী মেমোরিয়্যাল হাসপাতালে ১০৫০ এল পি এস ক্ষমতাবিশিষ্ট পিএসইউ অক্সিজেন প্ল্যান্ট ও হাসপাতাল কমপ্লেক্সের জলাশয়টির সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা  । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক ডা . দিলীপ দাস,আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , স্বাস্থ্য সচিব ড . দেবাশিষ বসু , ত্রিপুরা হেলথ সার্ভিসের ডিরেক্টর ডা . শুভাশিষ দেববর্মা , আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা . শর্মিলা সরকার প্রমুখ ।




অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , আইজিএম হাসপাতালটি রাজ্যের একটি ঐতিহ্যবাহী হাসপাতাল । কিন্তু বিগত দিনে আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা দেখা যেত । আইজিএম হাসপাতালের বিল্ডিং তৈরীর সময়ও সঠিক পরিকল্পনার অভাব ছিল । হাসপাতালে কোন র‍্যাম্পও ছিল না । ফলে অর্থোপেডিক্সের রোগীদের নানা সমস্যায় পড়তে হত । বর্তমানে আইজিএম এ যে নতুন বিল্ডিংটি তৈরী করা হয়েছে তার সদব্যবহারের উপর স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব দিতে হবে । স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিভাগকে শীঘ্রই এই নতুন বিল্ডিং - এ স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে । 




      মুখ্যমন্ত্রী বলেন , সরকারের সদর্থক প্রয়াসের ফলে রাজ্যে এখন উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে । রাজ্যে বর্তমানে ২২ টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে । রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র , উপস্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালগুলোতে গুণগতমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । চিকিৎসকদেরও নিজেদেরকে সময়ের গন্ডির মধ্যে আবদ্ধ না রেখে পরিষেবা প্রদানে আরও আন্তরিক হতে হবে । রোগী - চিকিৎসকের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে । নার্সিং - এ পাঠরত ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়ে শুরু থেকে সঠিক প্রশিক্ষণ দিতে হবে । পাশাপাশি হাসপাতালগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করতে হবে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের চিকিৎসক সহ চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের বিশ্বাস রাখা প্রয়োজন । বর্তমানে রাজ্যের চিকিৎসকদের দ্বারাই হাসপাতালে জটিল রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে । 


     উল্লেখ্য, আইজিএম- এ ১০৫০ এল পি এল ক্ষমতাবিশিষ্ট যে পিএসইউ অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে সেটি উত্তর - পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট । এর জন্য ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ২ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে । এছাড়াও বিন্ডিং , পাইপলাইন ও সিভিল ওয়ার্কের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ।


     এদিনের অনুষ্ঠানে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত আকাইশি ইতোশিও এবং ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রতিনিধি শুকো নোডা বক্তব্য রাখেন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad