বক্সনগর, ১৯ জুলাই : যান দুর্ঘটনায় গুরতরভাবে আহত হলেন সোনামুড়া মহকুমার মোহনভোগ আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস সহ আরওএক জন । ঘটনা মঙ্গলবার মেলাঘর টু উদয়পুর সড়কের কালাপানিয়া এলাকায়। আহত দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা চলছে।
জানা গেছে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার তিনি তার ব্যক্তিগত টি আর ০৭ ডি ০৪৬৬ অল্টু গাড়িটি নিয়ে মোহনভোগ আর ডি ব্লকের উদ্দেশ্যে রওনা হয় । তখন তার সাথে তার নিজ এলাকার বাসিন্দা লিপি ভৌমিক নামে এক মহিলা তার সঙ্গে ছিলেন । তারা দুজনেই মোহনভোগ ব্লকের উদ্দেশ্যে রওনা হয় । ঠিক তখনই মেলাঘর টু উদয়পুর রাস্তা কালাপানিয়া এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাসের গাড়িটির ব্রেক ফেল করে । ভাইস চেয়ারম্যান নিজেই গাড়ীটি ড্রাইভ করছিলেন । জানা যায় গাড়িটির ব্রেকফিল করে মেইন সড়ক থেকে গাড়িটি প্রায় ১০০ মিটার নিচে পড়ে যায় । এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । তখন প্রত্যক্ষদর্শীদের নজরে বিষয়টি আসলে ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সঙ্গে থাকা লিপি ভৌমিককে দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা সংকটজনক দেখে প্রাথমিক চিকিৎসা করে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন ।
Attack of Pet Elephants : কুমারঘাটে পোষা হাতির আক্রমনে প্রান গেল এক ব্যক্তির

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন