কুমারঘাট, ১৯ জুলাই : পোষা হাতির আক্রমনে নিহত হলেন এক ব্যক্তি। ঘটনা সোমবার কুমারঘাট থানাধীন আঠারমুড়ি এলাকায়। মৃতের নাম তুইদাজয় হালাম । তিনি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন। বর্তমানে মৃতদেহটি কুমারঘাট হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর তুলে দেয়া হবে পরিবারের হাতে।
ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাট থানাধীন দক্ষিণ ঊনকোটি এডিসি ভিলেজের এলাকার আঠার মুড়ার জঙ্গলে প্রায় প্রতিদিনই হাতি নিয়ে কাজ করতে যান মাহুত বিজয় উরাং। একইভাবে এদিনও হাতির মাহুত ওই এলাকার জঙ্গলে কাজ করতে গিয়েছিলেন কিন্তু কাজ সেরে বাড়িতে আসার পথে আঠারো মুড়ি এলাকায় দিন মজুর তুইদাজয় হালাম এর উপর হাতিটি উত্তেজিত হয়ে আক্রমণ চালায়। এতে গুরুতর ভাবে আহত হয় তুইদাজয় হালাম।
পরে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি আহত তুইদাজয় হালামকে প্রথমে কুমারঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তুইদাজয় হালামকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ । কিভাবে ঘটে এই মর্মান্তিক ঘটনা তার খোঁজখবর নেয় । হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার তুইদাজয় হালামের মৃতদেহ ময়নাতদন্তের পর উনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। পোষা হাতির আক্রমণে এক হতদরিদ্র তিনমজুরের মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন