আগরতলা, ১৯ জুলাই : সোমবার ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, ত্রিপুরাতে ও বিধায়করা ভোট দিয়েছেন ত্রিপুরার বিধানসভার লবিতে। সকাল দশটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে। তারপর সেই ব্যালট বক্স স্ট্রং রুমে রাখা হয় বিধানসভা ভবনে। মঙ্গলবার সকালে স্ট্রংরুম থেকে ব্যালট বক্স টি পার্লামেন্টের উদ্দেশ্যে দিল্লি নিয়ে যায় এসিস্টেন্ট রিটার্নিং অফিসার নেতৃত্বে একটি টিম।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান, রাজ্যে মোট ৫৭ জন বিধায়ক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । রাষ্ট্রপতি নির্বাচন ২০২২ - এর নির্বাচন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এদিন রাজ্য বিধানসভা ভবনের কন্ট্রোলরুম থেকে ব্যালট বক্স অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে । আগামী ২১ জুলাই বৃহস্পতিবার হবে ভোট গণনা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন