Electric Shocked : বামপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Electric Shocked : বামপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

Share This

 


অমরপুর, ১৯ জুলাই : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনা সোমবার সন্ধ্যা রাতে অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন বামপুর গ্রামে। মৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস (২৫)। নিজ বাড়িতে বৈদ্যুতিক ত্রুটি সারাই করতে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


     ঘটনার বিবরণে প্রকাশ, এদি সন্ধ্যা রাতে অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন বামপুর গ্রামের ২৫ বছর বয়সী তরতাজা যুবক প্রসেনজিৎ দাস নিজেই বাড়ির কিছু বৈদ্যুতিক ত্রুটি সারাই করতে নামে। তখন হঠাৎ ই তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক সংস্পর্শে চলে আসে ওই যুবক একসময় মাটিতে ছিটকে পড়ে অজ্ঞান অবস্থায়। পরিবারের লোকজন সাথে সাথেই ওই যুবককে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত বলে ঘোষণা করে। 


      মর্মান্তিক এই ঘটনায় পরিবার পরিজনদের মধ্যে কান্নার রোল উঠে। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রসেনজিৎ দাসের মৃত্যুর সংবাদ শুনে স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস হাসপাতালে পৌছান এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।




Presidential Election 2022 : রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন, বৃষকেতু ছাড়া ভোট দিলেন সবাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad