Presidential Election 2022 : রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন, বৃষকেতু ছাড়া ভোট দিলেন সবাই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Presidential Election 2022 : রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন, বৃষকেতু ছাড়া ভোট দিলেন সবাই

Share This

 


আগরতলা , ১৮ জুলাই : দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন ২০২২ - এর ভোটগ্রহণ পর্ব সোমবার ত্রিপুরা বিধানসভার লবিতে সম্পন্ন হয় । সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে ৷ মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা , ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মন্ত্রিসভার সদস্য সদস্যাগণ বিধানসভার লবিতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন । 


     রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিপুরায় মোট ভোটার হচ্ছেন ৬২ জন। এদের মধ্যে ৬০ জন বিধায়ক এবং দুজন সাংসদ।  দুই সাংসদ ও দুই বিধায়ক ভোট দেন দিল্লীর পার্লামেন্ট ভবনে। রাজ্যসভার মতো রাষ্ট্রপতি নির্বাচনেও ভোটদান থেকে বিরত থাকেন এক শিমলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা। বিধান সভার লবিতে মোট ৫৭ জন বিধায়ক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । 

  

      আগামী ২১ জুলাই হবে ভোটগননা। আগামী ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে।  ২৫ জুলাই সংসদের  সেন্ট্রাল হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।





Government Jobs : কোভিড অতিমারীর কারনে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২ বছর বৃদ্ধি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad