Government Jobs : কোভিড অতিমারীর কারনে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২ বছর বৃদ্ধি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Government Jobs : কোভিড অতিমারীর কারনে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২ বছর বৃদ্ধি

Share This

 


আগরতলা , ১৮ জুলাই : কোভিড অতিমারীর কারণে বিভিন্ন সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় সময়মতো নিয়োগ করা যায়নি । ফলে বহু প্রার্থীর সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা পেরিয়ে গেছে । এই পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে , বিভিন্ন দপ্তর / সরকার অধিগৃহীত সংস্থা / রাষ্ট্রায়ত্ত সংস্থা / বোর্ডে কর্মী নিয়োগের ক্ষেত্রে সমস্ত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা দু’বছর বাড়িয়ে দেওয়া হয়েছে । বয়সের সর্বোচ্চ সীমার এই ছাড় বলবৎ থাকবে ৩০ জুন , ২০২৩ পর্যন্ত । ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এ সংবাদ জানানো হয়েছে । 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad