MBB Cricket players Hostel : এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলের উদ্বোধন রলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

MBB Cricket players Hostel : এমবিবি স্টেডিয়ামে ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলের উদ্বোধন রলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা , ১৭ জুলাই : রবিবার আগরতলার এমবিবি স্টেডিয়ামে এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । 


      অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা বলেন , ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলটি গড়ার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা ও কাজ করার দৃঢ় মানসিকতা থাকলে যেকোনও কাজই করা সম্ভব । তিনি বলেন , বর্তমান রাজ্য সরকার খেলাধূলাকে একটি বিশেষ স্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর । সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নত ক্রীড়া পরিকাঠামো ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ করছে সরকার । আগরতলা এনএসআরসিসি কমপ্লেক্সে ব্যাডমিন্টন ইন্ডোর হল নির্মাণ থেকে শুরু করে রাজ্যের জিমন্যাস্টদের সুবিধার্থে ফোম পিট বসানো হয়েছে । এছাড়াও এনএসআরসিসি কমপ্লেক্সের নতুন বিল্ডিংয়ে বিভিন্ন খেলাধূলা যেমন বক্সিৎ , যোগা , ভারোত্তলন , টেবিল টেনিস শুরু করা হয়েছে । 


     মুখ্যমন্ত্রী বলেন , রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের মিলিত প্রয়াসে উদয়পুর মহকুমার চন্দ্রপুরে সিন্থেটিক ফুটবল টার্ফ বসানো হয়েছে । খেলো ইন্ডিয়া কর্মসূচিতে খোয়াই জেলায় আরেকটি সিন্থেটিক ফুটবল টার্ফ বসানোর কাজ শুরু হবে । এরজন্য ব্যয় হবে প্রায় ৫ কোটি টাকা । এছাড়া পানিসাগরে খেলো ইন্ডিয়া কর্মসূচিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শ্রীঘ্রই শুরু হবে । 




     মুখ্যমন্ত্রী আরও বলেন , বাধারঘাট দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক অ্যাথলিটকে ট্র্যাক নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । আগামী ১ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে । এরজন্য ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা । আমাবাসায় একটি ২০০ আসন বিশিষ্ট যুব আবাস নির্মাণের কাজ চলছে । এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি ৩৭ লক্ষ টাকা । উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আঞ্চলিক শারীর শিক্ষা প্রতিষ্ঠানে একটি ১০০ আসন বিশিষ্ট ছেলেদের হোস্টেল নির্মাণের কাজ চলছে । এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ টাকা ।

 

      মুখ্যমন্ত্রী জানান , বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে ৩ টি সিন্থেটিক টেনিস কোর্ট ইতিমধ্যেই নির্মিত হয়েছে । রাজ্যের বিভিন্ন ব্লক , মহকুমা ও জেলাগুলিতে ২০৬ টি কোচিং সেন্টার শুরু করা হয়েছে । বর্তমানে ১৬ টি বিভিন্ন বিভাগে ৬১৫ জন শারীর শিক্ষক এই কোচিং সেন্টারগুলিতে প্রশিক্ষণ দিচ্ছেন । তাছাড়া লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজে চালু হয়েছে সুইমিং পুল ।  উত্তর - পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোন কলেজের ভেতরে এই প্রথম এমন সুইমিং পুল গড়ে তোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ।




        রাজ্যের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি জানান , ধর্মনগরে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ । এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে । মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন , আগামীদিনে ত্রিপুরার ক্রিকেটের মান অনেক দূর এগিয়ে যাবে । পাশাপাশি রাজ্যের খেলোয়াড়রা তাদের সেরাটুকু দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে । 


      অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ , সহ সভাপতি জয়লাল দাস , কোষাধ্যক্ষ তাপস ঘোষ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কিশোর কুমার দাস । 




Presidential Election 2022 : দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচন সোমবার, সাংসদদের জন্য সবুজ ও বিধায়কদের জন্য থাকছে গোলাপী ব্যালট পেপার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad