Presidential Election 2022 : দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচন সোমবার, সাংসদদের জন্য সবুজ ও বিধায়কদের জন্য থাকছে গোলাপী ব্যালট পেপার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Presidential Election 2022 : দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচন সোমবার, সাংসদদের জন্য সবুজ ও বিধায়কদের জন্য থাকছে গোলাপী ব্যালট পেপার

Share This


 আগরতলা, ১৭ জুলাই : দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল। দিল্লিতে সংসদ ভবন এবং সব রাজ্যের বিধানসভা ভবনে ভোটাধিকার প্রয়োগ করবেন সাংসদ ও  বিধায়করা। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০ টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ত্রিপুরা বিধানসভা কক্ষে ভোট পর্ব পরিচালনায় রিটার্নিং অফিসার হিসেবে থাকছেন বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার। ব্যালট বাক্সে হবে ভোট গ্রহণ। ব্যালটবাক্সগুলি সুরক্ষিত রাখার জন্য বিধানসভা ভবনে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। নজরদারিতে রয়েছেন রাজ্য পুলিশ। 


      বিধায়ক এবং সংসদ সদস্যদের নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে কমিশনের দেওয়া নির্দিষ্ট কলমের সাহায্যে। সংসদ সদস্য এবং বিধায়কদের জন্য আলাদা রঙের ব্যালট পেপার থাকছে। সাংসদদের ব্যালট পেপারের রং সবুজ এবং বিধায়কদের জন্য থাকবে গোলাপী রঙের ব্যালট পেপার।


      এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন লোকসভার ৫৪৩ জন সাংসদ, রাজ্যসভার ২৩৩ জন সাংসদ এবং সারা দেশের ৪০৩৩ জন বিধায়ক। উল্লেখ্য, এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যেই মূলত এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা হচ্ছে।





Crime Against Women : পারিবারিক কলহে স্ত্রীর মাথায় স্বামীর হাতুড়ির বাড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad