আমবাসা, ১৭ জুলাই : পারিবারিক কলহে রাগান্বিত স্বামী হাতুড়ি দিয়ে সজোরে স্ত্রীর মাথায় আঘাত বসালো। ঘটনা রবিবার আমবাসা মহকুমাধীন আড়াই মাইল এলাকায়। জানা গেছে এদিন সকালে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্বামী দিন রাম রিয়াং তার স্ত্রীর মইধু রুমা রিয়াং কে উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। তাতে স্ত্রীর মাথা মারাত্মক ভাবে ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় গৃহবধূ মইধু রুমা রিয়াংকে কুলাইয়ে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের লোকজনের বক্তব্য অনুযায়ী এদিন সকালে জুম থেকে মদমত্য অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী মইধু রুমা রিয়াং এর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আল্টোপকা কথাবার্তায় বিরক্ত স্ত্রী প্রত্যুত্তর দিতেই এক সময় দিন রাম রিয়াং হাতুড়ি নিয়ে আঘাত করে বসে স্ত্রীর মাথায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় স্ত্রী মইধু রুমা রিয়াং। ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত স্বামী ।পরিবারের লোকজন গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
Midday Meal : ধন্যরাম কারবাড়ী পাড়ায় মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ৪৫ জন ছাত্রছাত্রী

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন