Cabinet Decisions : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ২১ টি সিডিপিও - র পদ পূরণের ও অন্যান্য দপ্তরে ৬৫ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet Decisions : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ২১ টি সিডিপিও - র পদ পূরণের ও অন্যান্য দপ্তরে ৬৫ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত

Share This

 


আগরতলা , ১২ জুলাই : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে ২১ টি সিডিপিও - র পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান । তিনি জানান সমবায় দপ্তরে ৪২ টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে । এই পদগুলি হলো এলডিসির ১২ টি পদ , ইনভেস্টিগেটর ১৮ টি এবং গ্রুপ ডি - এর ১২ টি পদ । যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ২০ টি স্পোর্টস অফিসারের পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে । বিজ্ঞান , প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে ৩ টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে । 


     এছাড়াও শিক্ষামন্ত্রী জানান মন্ত্রিসভার বৈঠকে আজ মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় চলতি অর্থবছরে ১৫ হাজার যুবক যুবতীদের মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।  তিনি জানান , মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় চলতি অর্থবছরে রাজ্যের ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে । এরজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৭ কোটি ৫০ লক্ষ টাকা । শিক্ষামন্ত্রী জানান , ২০১৯ সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা ঘোষণার পর ২০২০-২১ অর্থবর্ষে ৭ হাজার ২৭৪ জন ছাত্রছাত্রীকে মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল । তাতে ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজার টাকা । ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পে মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল ৯ হাজার ৪২৮ জন ছাত্রছাত্রীকে । ব্যয় হয়েছিল ৪ কোটি ৬৮ লক্ষ টাকা । 


      সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান , রাজ্যে জাতীয় আইন কলেজ স্থাপনের জন্য নরসিংগড়ে ৯ একর ২৩ শতক জমি বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে । এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে ‘ দ্য ত্রিপুরা প্ল্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম রুলস , ২০২২ - এর অনুমোদন দেওয়া হয়েছে । রাজ্যে বেআইনি চিটফান্ডের কার্যকলাপ রোধের জন্যই এই রুলস - এর অনুমোদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান ।




Crime Against Women : বাবু পাড়ায় ফিরলোনা দিনমজুরে নিখোঁজ শিশুকন্যা, রাবার বাগানের জঙ্গলে লাশ উদ্ধার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad