Crime Against Women : বাবু পাড়ায় ফিরলোনা দিনমজুরে নিখোঁজ শিশুকন্যা, রাবার বাগানের জঙ্গলে লাশ উদ্ধার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime Against Women : বাবু পাড়ায় ফিরলোনা দিনমজুরে নিখোঁজ শিশুকন্যা, রাবার বাগানের জঙ্গলে লাশ উদ্ধার

Share This

 


তেলিয়ামুড়া, ১২ জুলাই : শুক্রবার থেকে টানা অপেক্ষার দিন শেষ। বাবু পাড়ার প্রত্যেকটা পরিবারের  মানুষ চাইছিল দিনমজুর পরিবারের হারিয়ে যাওয়া ছোট্ট শিশু কন্যাটি হাসতে হাসতে ঘরে ফিরবে। অবশেষে নিখোঁজ হবার চার দিন পর কল্যানপুরে নাবালিকা শিশু কন্যার  মৃতদেহ মঙ্গলবার উদ্ধার হলো জঙ্গল থেকে। 




উল্লেখ্য,  গত শুক্রবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের বাবু পাড়ার নায়েক বস্তিতে এক দিনমজুর বাসিন্দার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারে লোকজন কাজের সন্ধানে অন্যত্র গিয়েছিল, বাড়িতে ফিরে দেখে ওদের মেয়ে নেই। অনেক খোঁজার পর শেষে শনিবার কল্যাণপুর থানায় মিসিং এন্ট্রি করে। যথারীতি কল্যাণপুর থানার পুলিশ ও একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। 

 

     সোমবার দিনভর খোয়াই জেলার পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ওই এলাকায় কুকুর নিয়ে তল্লাশি চালানো হলেও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুমার সর্দার পাড়ার জঙ্গলে রাবার বাগানের পাশে নাবালিকার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। যদিও মৃতদেহে পচন ধরে গেছে বলে খবর। শিশু কন্যাটিকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। ঘটনাস্থলে ছুটে গেছে ফরেনসিক টিম। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad