Manipur Landslide 2022 : বাবার কফিনে ছোট্ট অবুঝ ছেলের একটা স্যালুট যেন গোটা দেশবাসীর নমন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Manipur Landslide 2022 : বাবার কফিনে ছোট্ট অবুঝ ছেলের একটা স্যালুট যেন গোটা দেশবাসীর নমন

Share This

 


আগরতলা, ০৩ জুলাই : মনিপুরে ভূমিধসে শহীদ হন রাজ্যের দুজন বীর সন্তান প্রশান্ত কুমার দেব এবং সঞ্জয় দেবনাথ । দেশ সেবার অদম্য ইচ্ছা কে পুঁজি করে সেনাবাহিনীতে যোগদান বিশালগড় বাইদ্যাদীঘি এলাকার সন্তান সঞ্জয় দেবনাথ।  মনিপুরে ভূমিধসে শহীদ হন তিনি। রবিবার কফিন বন্ধি হয়ে শহীদ বীর জ‌ওয়ান সঞ্জয় দেবনাথের মরদেহ বিশালগড়ে বাইদ্যাদীঘি স্কুল মাঠে নিয়ে এলে, কান্নায় ভেঙ্গে পড়ে অগনিত মানুষ। 


      কফিনবন্দি বাবাকে এক পলক দেখতে হাজারো মানুষের ভিড়ে হাজির হয় শহীদ জোয়ানের একমাত্র অবুঝ সন্তান এসরাজ। তার সামনে বাবার কফিন এলে কি করবে বুঝে উঠতে পারেনি এই ছোট্ট ছেলে। একসময় চারদিকে তাকিয়ে হাত তুলে স্যালুট জানায় তার প্রয়াত বাবাকে। এই দৃশ্য দেখে কেউ কান্না থামাতে পারেননি। উপস্থিত অনেকেই চোখের জল মুছতে মুছতে বলতে থাকেন, এই স্যালুট ছোট্ট শিশু এসরাজের নয়, গোটা দেশবাসীর।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad