তেলিয়ামুড়া, ০৩ জুলাই : নেশা বিরোধী অভিযানে রবিবার সাফল্য দেখালো খোয়াই জেলা পুলিশ। একই দিনে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি দুই থানা প্রচুর শুকনো গাঁজা উদ্ধার করল। এদিন দুই থানার পুলিশ দূরপাল্লার দুইটি গাড়ি থেকে প্রায় ১৪৫১ কেজি শুকনো গাঁজা এবং দুইটি গাড়ি সহ তিনজনকে আটক করেছে।
হোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ির স্থিত পুলিশ নাকা পয়েন্টে WB15 B 2809 নম্বরে কন্টেনার গাড়ি আগরতলা থেকে গৌহাটির যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই কন্টেনার গাড়ি থেকে ৪৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সাথে আটক করা হয় দু’জনকে। ধৃতদের নাম লাল মোহন রায় এবং পঙ্কজ রায়, তাদের বাড়ি বিহারে।
অপর ঘটনার বিবরণ দিতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান, মুঙ্গিয়াকামী থানার পুলিশ TRO1 AJ 1664 নম্বরের অয়েল ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে ৯৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় আটক করা হয় গাড়ির চালক কে। ধৃতের নাম কার্তিক জমাতিয়া। তার বাড়ি অমরপুরে। ট্যাঙ্কার লড়ি থেকে পরপর বিশাল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধারের ঘটনায়, কপালে চিন্তার ভাঁজে দেখা দিয়েছে সচেতন নাগরিকদের মধ্যে।
Body Recovered : দূর্গা চৌধুরী পাড়ায় রাস্তার পাশের জঙ্গলে হাত বাঁধা অবস্থায় ২ যুবকের মৃতদেহ উদ্ধার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন