আগরতলা, ০৩ জুলাই : রাস্তার পাশের জঙ্গল থেকে হাত পা বাঁধা অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা রবিবার দুপুরে বোধজংনগর থানাধীন দূর্গা চৌধুরী পাড়ায় । স্থানীয় লোকজন ২ যুবকের হাত বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ২ জনের মৃতদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে তাদের খুন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের ফরেন্সিক টিম।
এই ঘটনার সম্পর্কে পুলিশের বক্তব্য অনুযায়ী, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্থানীয় লোকজন বোধজংনগর থানায় খবর দেয়, রাস্তার পাশে দুটি মৃতদেহ পড়ে রয়েছে । পুলিশ দেরি না করে ছুটে যায় ঘটনাস্থলে । এতে এলাকাবাসীর অভিযোগের সত্যতা খুঁজে পায় তাঁরা । দেখা যায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে দুই যুবকের মৃতদেহ । তাদের বয়স ৩০ থেকে ৩৫ হবে । মৃতদেহ দুটি যেভাবে পাওয়া যায় তাতে পুলিশের অনুমান তাদের খুন করা হয়ে থাকতে পারে । পুলিশ ঘটনার তদন্ত করছে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন