Shinzo Abe death : প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, শোক প্রকাশ করলেন মোদী, একদিনের রাষ্ট্রীয় শোক ভারতে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Shinzo Abe death : প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, শোক প্রকাশ করলেন মোদী, একদিনের রাষ্ট্রীয় শোক ভারতে

Share This

 


টোকিও, ০৮ জুলাই : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে প্রয়াত। শুক্রবার নারা অঞ্চলে নির্বাচনী প্রচারনাকালে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।  শিনজো অ্যাবেকে পিছন থেকে কে বা কারা গুলি করেছে, সে সম্পর্কে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অথবা পুলিশ কিছুই জানাতে পারেনি। তবে ক্ষমতাসীন এলডিপি জিজি সংবাদ সংস্থাকে জানিয়েছে, অ্যাবের ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।  দেশটির নারা অঞ্চলে নির্বাচনী এক প্রচারণা অনুষ্ঠানে বন্দুক হামলা শিকার হওয়ার পর তার এমন পরিণতি হয়। 


      জানা গেছে,  জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রোববারের উচ্চ কক্ষের নির্বাচনের প্রাক্কালে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলির শব্দ শোনা যায়। সেখানে গুলির শব্দের পরপরই ৬৭ বছর বয়সী অ্যাবে ঢলে পড়ে যান এবং তার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা যায়। দেরি না করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।


      জাপানের দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন   শিনজো অ্যাবে । তিনি ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত লাগাতার জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


     জাপানের  প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মর্মান্তিক এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের তাবড়  নেতৃত্বরা । শোক ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  টুইট বার্তায় শ্রী মোদী ভারতের সাথে জাপানের সম্পর্ক সূদৃঢ় করণে শিনজো অ্যাবের অবদানের কথা তুলে ধরেন। তিনি এই নেতার প্রয়াণে জন্য শনিবার ভিরতেএকদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad