Extremist Attack : রাজ্যে ফের উগ্রপন্থী আস্ফালন ! গুলি বিনিময়ে নিহত এক বিএসএফ জোয়ান। - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Extremist Attack : রাজ্যে ফের উগ্রপন্থী আস্ফালন ! গুলি বিনিময়ে নিহত এক বিএসএফ জোয়ান।

Share This

 


আগরতলা, ১৯ আগস্ট : শুক্রবার সকালে উগ্রপন্থীদের সঙ্গে গুলি বিনিময়ে শহীদ হন এক বিএসএফ হেড কনস্টেবল। এই ঘটনায় উগ্রপন্থীদের পক্ষে কোন হতাহতের খবর নেই । ঘটনা কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন সিমনাপুর এলাকায়। শহীদ বিএস‌এফ হেড কনস্টেবল এর নাম গিরিশ কুমার যাদব।


     জানা গেছে, কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন সিমনাপুর (২) ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকায় শুক্রবার সকালে এনএলএফটি (বিক্রম বাহাদুর জমাতিয়া) গোষ্ঠীর উগ্রপন্থীরা সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের উপর এলোপাতাড়ি  গুলি চালায় । বাংলাদেশ অভ্যন্তর থেকেই উগ্রপন্থীরা গুলি চালাতে থাকে । এতে ত্লাংসাং স্থিত বিএসএফ'র  ১৪৫ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল গিরিশ কুমার যাদব (৫৩) গুলিবিদ্ধ হন। তাঁকে সাথে সাথে হেলিকপ্টারে করে আগরতলায় আনা হয়েছিলো উন্নত চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি।  আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তিনি শহীদের মৃত্যু বরণ করেন। এই ঘটনায় গোটা রাজ্যে ফের বৈরী আনাগোনার শংকায় উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে।


      উগ্রপন্থী গুলিতে বিএসএফ জোয়ানের শহীদ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ  মানিক সাহা । তিনি শহীদ জোয়ানের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করতে গিয়ে সর্বোচ্চ বলিদান দেওয়া বিএসএফের হেড কনস্টেবল শহীদ গিরিশ কুমারকে অভিবাদন জানাই। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রইলো। এই দুঃখজনক সময়ে ত্রিপুরার আপামর জনসাধারণ শহীদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে।"




Health : সুস্থ হল অনুস্মিতা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad