Industrial Growth Centre : বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Industrial Growth Centre : বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২০ আগস্ট : আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়তে হলে বাড়াতে হবে উৎপাদিত পণ্যের রপ্তানি। শনিবার বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন । তিনি বলেন, আগের তুলনায় বর্তমান সরকারের সময়কালে রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রীর রপ্তানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের "ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম - ২০২২" এর মাধ্যমে রাজ্য ও বহিঃ রাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছে। 


     মুখ্যমন্ত্রী বলেন, সরকার বোধজং নগর ও আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উন্নতি সাধনে যথেষ্ট সচেতন রয়েছে। 'আমি জেনে খুশি হলাম,  এই কমপ্লেক্স থেকে বাঁশ জাত উৎপাদিত সামগ্রী  ব্যবহৃত হয়েছে ভারতের নবনির্মিত পার্লামেন্ট হাউসে।' তিনি বলেন, এখানে আগের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়েছে গ্যাস ও বিদ্যুতের। শিল্প উদ্যোগীদের এই দুটি সমস্যা নিরশনে সরকার চেষ্টা করছে। ২২.০১ কোটি টাকা ব্যয়ে 'পিএম গতিশক্তি' স্কীমে বিদ্যুৎ সমস্যা নিরসনে প্রস্তাব রয়েছে। 


      মুখ্যমন্ত্রী বোধজংনগর শিল্পনগরী পরিদর্শনে এসে এদিন এসে এদিন এখানকার শিল্পোদ্যোগীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন । সভায় শিল্পোদ্যোগীদের কি কি সমস্যা রয়েছে সেসব বিষয়েও তিনি অবহিত হন । শিল্পোদ্যোগীদের সাথে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী শিল্পের বিকাশে এই শিল্পনগরী এলাকায় যাতে আইন শৃঙ্খলা অক্ষুন্ন থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করেন । তিনি বলেন , শিল্পোদ্যোগীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে আরক্ষা প্রশাসনকে কঠোর নজর রাখতে হবে । 


     মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় , মুখ্যসচিব জে কে সিনহা , স্বরাষ্ট্র সচিব শরদিন্দু চৌধুরী , রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ । 




Extremist Attack : রাজ্যে ফের উগ্রপন্থী আস্ফালন ! গুলি বিনিময়ে নিহত এক বিএসএফ জোয়ান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad